রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে পানির সাবমারসিবল মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল ওয়াদুদ (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ২৮ শে ফেব্রুয়ারি  দুপুরে তার বাড়ীর পাশে এ ঘটনা ঘটে।

আব্দুল ওয়াদুদ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছনবাড়ী গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, আব্দুল ওয়াদুদ বাড়ীর পাশে ধানখেতে পানি দেওয়ার জন্য একটি সাবমারসিবল মটর হাতে নিয়ে ঘরের বোর্ড থেকে সুইচ দিয়ে বিদ্যুৎ চালু অবস্থায় বৈদ্যুতিক তার ছাড়তে ছাড়তে মটর হাতে নিয়ে ৪০০-৫০০’ দূরে পানি দেওয়ার জন্য যান। এমতাবস্থায় মটর পানিতে দেওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধানখেতে পানি দেওয়ার জন্য অবৈধ সাইটলাইন টেনে প্রায় ৪শ’ ফুট দূরে সাবমারসিবল মটর চালাতে গিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। আমরা সব সময় মানুষকে সচেতন হয়ে বিদ্যুৎ ব্যবহারের জন্য উৎসাহিত করছি।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।  

▐ এই সম্পর্কিত আরো

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের