রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের
advertisement
সিলেট বিভাগ

ঢাকা বিমানবন্দর থেকে হবিগঞ্জের আ. লীগ নেতা গ্রেফতার

সৌদি আরব যাওয়ার সময় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আমজাদ আলীকে (৭০) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতার আমজাদ আলী সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ‘আমজাদ আলী ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। এ সময় সেখানে তাকে গ্রেফতার করা হয়।’


তিনি বলেন, ‘আমরা পুলিশের টিম পাঠিয়েছি তাকে নিয়ে আসার জন্য। আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় আহত তাহির মিয়া গত ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমজাদ আলী এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের