রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার
advertisement
সিলেট বিভাগ

আলোচনার ঝড়

নবীগঞ্জে আওয়ামী দোসর’দের গণঅধিকার পরিষদে যোগদানের হিড়িক

নবীগঞ্জে নিজেরদের আড়াল করতে আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গণ অধিকার পরিষদে যোগদানের হিড়িক পরেছে। এমনটা করছেন, সদ্য পদ পাওয়া কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। নিজের দল বারি করতে গিয়ে জাপা, আওয়ামিলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবন। নবীগঞ্জ উপজেলায় তার রাজনৈতিক অবস্থান না থাকায় গণ অধিকার পরিষদে আওয়ামী ও শরীকদল জাতীয় পার্টির দোসর’দের যোগদান করিয়ে তাদেরকে যেমন আশ্রয় দিচ্ছেন, তেমনি নিজের ভিত্তি মজবুত করার চেষ্টা করছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। এছাড়া ওই আওয়ামী ও জাপা নেতাকর্মীদের সাথে গোপন বৈঠক করে উক্ত কেন্দ্রীয় নেতা অভয় দিয়ে তাদেরকে গণ অধিকার পরিষদে যোগদান করাতে উৎসাহিত করছেন।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির বৈঠাকাল গ্রামের শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নানু মিয়ার ছেলে আবুল হোসেন জীবন বিএনপির ছাত্রদলের রাজনীতি দিয়ে যাত্রা শুরু করেন। এক সময়ে লন্ডন পাড়ি জমান। পরে সাবেক অর্থমন্ত্রী শাহ এসএমএস কিবরীয়ার সন্তান ড. রেজা কিবরীয়া গণ ফোরামে যোগদান করলে আবুল হোসেন জীবন গণ ফোরামে যোগদান করেন। পরে ড. রেজা কিবরীয়া গণ অধিকার পরিষদ গঠন করলে আবুল হোসেন জীবন গণ অধিকার পরিষদে যোগদান করলে কেন্দ্রীয় সদস্য মনোনিত হন। ড. রেজা কিবরীয়া গণ অধিকার পরিষদ থেকে সরে গেলে ভিপি নুরুল হক নুর গণ অধিকার পরিষদের হাল ধরেন। তখন আবুল হোসেন জীবন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদ ভাগিয়ে এনে ভিপি নুরুল হক নুর এর সাথে যোগদান করেন। নবীগঞ্জ উপজেলায় তার রাজনৈতিক কোন অবস্থান না থাকলেও ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ আওয়ামী ও জাতীয় পার্টির দোসরদের রাজনৈতিক আশ্রয় স্থান হিসেবে গণ অধিকার পরিষদে যোগদানের মাধ্যমে নিজের ভিত্তি মজুত করার চেষ্টা করছেন। উক্ত আবুল হোসেন জীবন তাদেরকে গণ অধিকার পরিষদে যোগদানের সুযোদানের  মাধ্যমে বাচাঁনোর অপচেষ্টা করছেন। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরাসহ রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলেছে।

▐ এই সম্পর্কিত আরো

মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার