বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন বিদেশ যাত্রা পর্ব ২ - বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে সাবেক মেয়র মুজিবুর রহমান

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গার পশ্চিম প্রথমপাশায় অবস্থিত হাজী আয়মত খাঁন-খয়রুন বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের করবী বারাহর টানা দুইবারের সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আছকির।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম এবং এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন। পাঠদান কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা জুনাইদ আহমদ জানান, বর্তমানে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে ৪০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সবার দোয়া কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী মাসুদ মিয়া, হুসাইন আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, মো. আশুক মিয়া, ফরহাদ রেজা, মো. আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

পরিদর্শন শেষে মোহাম্মদ মুজিবুর রহমান আছকির এতিমখানার শিশুদের মিষ্টিমুখ করান এবং প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা হাদিয়া দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি শিক্ষকদের জন্যও বিশেষ পুরস্কারের ঘোষণা দেন।

উল্লেখ্য, হাজী আয়মত খাঁন-খয়রুন বেগম ফাউন্ডেশনের পরিচালনায় প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে এবং স্থানীয় জনমনে ইতিবাচক প্রভাব ফেলছে।

এই সম্পর্কিত আরো

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

হাওরে ধান কাটায় শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি গুনতে হিমশিম কৃষকরা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ

গ্রাম-নগরে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটে জনজীবন বিপর্যস্ত

নরখাই-শেরখাই খনন নিয়ে প্রতিবেদন: সাংবাদিককে পিটিয়ে জখম

শান্তিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

বিদেশ যাত্রা পর্ব ২ বিয়ের বাজারে বিদেশ ফ্যাক্টর: স্বপ্ন, চাপ নাকি প্রতারণার পথ?