সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সরবি খাল থেকে কাটাগাং পর্যন্ত খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রায় ১ কোটি টাকার এই প্রকল্পটি স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমির সেচ সুবিধা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের বর্ণি এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ১.৫ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হবে, যা সরবি খাল হয়ে কাটাগাংয়ের সাথে সংযুক্ত হবে।

এই প্রকল্পে দৈনিক ৫০০ টাকা মজুরিতে ৪৩ দিনব্যাপী কর্মযজ্ঞে ২১৪ জন শ্রমিক নিয়োজিত থাকবেন। পাশাপাশি খাল খনন কাজে ভেকু মেশিনও ব্যবহার করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৩ লক্ষ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুবুল, কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মনাফ মন্নান, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া প্রমুখ।

স্থানীয়রা মনে করছেন, এই খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকায় জলাবদ্ধতা হ্রাস পাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত