সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নিষিদ্ধ সংগঠনকে ‘সহযোগীতা’, সিলেটে বিএনপি নেতা বহিস্কার

নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আফসর হোসেন কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

তবে কোন নিষিদ্ধ সংগঠনকে কীভাবে সহযোগিতা করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

▐ এই সম্পর্কিত আরো