সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল ভারতীয় মদসহ তৈয়ব আলী প্রকাশ মনাফ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়েনগর গ্রামে তাঁর বসতঘরের ছাদে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তৈয়ব আলী প্রকাশ মনাফ জয়েনগর গ্রামের মৃত কাছিম আলীর ছেলে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএমের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।