সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১ স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে দেশের সাতটি শহরে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের আওতায় সিলেটেও একটি ক্রিকেট একাডেমি চালু করা হবে।

রোববার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রথম ধাপে ছয় থেকে সাতটি শহরে একাডেমি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং তাদের কার্যক্রমকে গুরুত্ব দিয়েই বিসিবি এগোতে চায়।

তামিম ইকবাল বলেন, সিলেটে একাডেমি চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। সেখানে মাঠ, উইকেট ও ইনডোর সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে।

বিসিবি সভাপতি আরও বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়োজিত কোচদের নির্দিষ্ট সময়ের পর অনেক ক্ষেত্রে কাজের সুযোগ থাকে না। নতুন একাডেমিগুলো চালু হলে এসব কোচকে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করা সম্ভব হবে।

তাঁর ভাষ্য, একাডেমি পরিচালনার জন্য বড় ধরনের নতুন অবকাঠামো গড়ে তোলার প্রয়োজন নেই। বিদ্যমান মাঠ, ইনডোর সুবিধা ও কোচদের কাজে লাগিয়ে বল ও প্রয়োজনীয় সরঞ্জামের মাধ্যমে কার্যক্রম শুরু করা সম্ভব।

বিসিবির এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটসহ সংশ্লিষ্ট শহরগুলোর তরুণ ক্রিকেটাররা নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১

স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান

সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ

বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন

‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক

সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার