স্পেনের বার্সেলোনায় বসবাসরত কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবু কাশেম স্বপনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে সাপ্তাহিক সীমান্তের ডাক।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কুলাউড়ায় পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ স্মারক তুলে দেওয়া হয়। এ সময় পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্তের ডাকের সঞ্জয় দেবনাথ, মোক্তাদির হোসেন, তারেক হাসান, নাজমুল বারী সোহেল, সমাজসেবী নুরুল ইসলাম খান বাবলা, জহিরুল ইসলাম কর্ণ ও কম্পিউটার অপারেটর আব্দুস সালাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন আহমেদ জাহেদ মেডিকেল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মুহিবুর রহমান রুবেল, দৈনিক আমাদের পত্রিকার সামছু উদ্দিন বাবু, দৈনিক বাংলার জাগরণের প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম এবং বিডি লাইন ২৪-এর পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী।
আবু কাশেম স্বপন দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় বসবাস করছেন। তিনি কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বার্সেলোনার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে তাঁর প্রবাসজীবন ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি শুভকামনা জানানো হয়।