বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১ কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা
advertisement
সিলেট বিভাগ

নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর পিএস রুদ্র মিজান ও সহকারী এপিএস আবু হানিফের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, সরকারি উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, কমিশন বাণিজ্য এবং প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া। তাঁর অভিযোগ, সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রুদ্র মিজান বর্তমানে দিরাই-শাল্লার বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দিরাই পৌরশহরের থানা রোডের তাইজ ম্যানশনের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সুমন মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লার জনগণ বিপুল ভোটে নাছির উদ্দিন চৌধুরীকে নির্বাচিত করেছেন। প্রত্যাশা ছিল, দলের ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হবেন এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। কিন্তু দুঃখজনকভাবে সংসদ সদস্যের অসুস্থতার সুযোগে তাঁর স্ত্রী পারভীন আক্তার রুদ্র মিজান ও আবু হানিফকে যথাক্রমে পিএস ও এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁদের রাজনৈতিক অতীত নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।

রুদ্র মিজানের বিষয়ে সুমন মিয়া অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল তাঁর চাচা। আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকতার সুযোগে সাবেক মন্ত্রী এম এ মান্নান ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন তিনি। তাঁদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি কাজে লাগিয়ে নিজের সম্পদ গড়ে তোলার অভিযোগও করেন সুমন। তাঁর দাবি, ঢাকায় গাড়ি-বাড়ির মালিক হয়েছেন রুদ্র মিজান।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর এলাকায় এসে সংসদ সদস্যের স্ত্রীর ঘনিষ্ঠতা অর্জনের মাধ্যমে পিএসের দায়িত্ব নেন রুদ্র মিজান। এরপর থেকে তিনি দিরাই-শাল্লার বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করছেন। তাঁর কারণে স্থানীয় বিএনপি এখন তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সরকারি উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, কমিশন বাণিজ্য এবং উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি।

অন্যদিকে, এপিএস আবু হানিফের রাজনৈতিক অতীত নিয়েও প্রশ্ন তোলেন সুমন মিয়া। তাঁর দাবি, আবু হানিফ একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুলের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি সংসদ সদস্যের এপিএস হওয়ায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ৫ আগস্টের পর গণঅধিকার পরিষদে যোগ দিয়ে উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কের পদ পেলেও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে দলটি থেকে বহিষ্কার করা হয় বলে দাবি করেন সুমন।

সুমন মিয়া বলেন, রুদ্র মিজান ও আবু হানিফের কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম ও নির্যাতনের শিকার হওয়া দলের ত্যাগী নেতাকর্মীরা এখন অবমূল্যায়িত হচ্ছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের কাছে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া হোসেন ও যুবদল নেতা রফিকুল ইসলাম চৌধুরী টিপুসহ স্থানীয় নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে রুদ্র মিজান বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত। আমার রাজনৈতিক ও পারিবারিক সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাচ্ছি।

▐ এই সম্পর্কিত আরো

টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ

রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার

নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি

কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ

সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন

বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন

সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ

ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা