বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১ কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গোলুয়া গ্রামসংলগ্ন আবাসন প্রকল্পে প্রায় ৫০টি পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব পরিবারের সদস্যরা। ঘরের ভাঙা টিনের চাল ও বেড়া, সুপেয় পানির সংকট, নাজুক স্যানিটেশন ব্যবস্থা এবং যোগাযোগের দুর্ভোগে চরম ভোগান্তিতে রয়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, আবাসন প্রকল্পের অনেক ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে নষ্ট হয়ে গেছে। বিশুদ্ধ পানির জন্য পর্যাপ্ত সচল টিউবওয়েল নেই। প্রকল্পে স্থাপন করা বেশ কয়েকটি আধুনিক টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে সুপেয় পানির সংকটে পড়তে হচ্ছে বাসিন্দাদের। পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থাও অত্যন্ত নাজুক।

বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে যোগাযোগব্যবস্থার সংকট। আবাসন প্রকল্পটি নদীর ওপারে হওয়ায় শিশুদের বিদ্যালয়ে যাতায়াত করতে নদী পার হতে হয়। একইভাবে পরিবারের সদস্যদের দৈনন্দিন প্রয়োজনেও নদী পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে শিশুদের পড়াশোনাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশুদের নিরাপদ যাতায়াত নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা।

ভৌগোলিক অবস্থানের কারণে আবাসন প্রকল্পটির পাশেই রয়েছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা। তবে প্রশাসনিকভাবে প্রকল্পটি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার অন্তর্ভুক্ত। ফলে মোহনগঞ্জের কাছাকাছি অবস্থান হলেও প্রকল্পটির দেখভাল ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দায়িত্ব ধর্মপাশা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

বাসিন্দারা জানান, প্রায় ২০ বছর আগে প্রতিষ্ঠিত এই আবাসন প্রকল্পে বসবাস করলেও তাদের মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান হয়নি। সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি কোনো এনজিও কিংবা বেসরকারি সমাজসেবামূলক সংস্থার কার্যকর সহযোগিতাও তারা পাচ্ছেন না।

তাদের দাবি, বড় কোনো প্রত্যাশা নেই। অন্তত বসবাসের ঘরগুলো সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং নিরাপদ নদী পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা হোক। এ জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের কাছে প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, ‘আপনাকে ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য। তাদের সমস্যাগুলো নিয়ে আবেদন করলে সেগুলোর সমাধানের চেষ্টা করা হবে। যেহেতু তাদের খাবার পানির সমস্যা হচ্ছে, আমি দ্রুত একটি সাবমারসিবল পাম্প বসানোর ব্যবস্থা করার চেষ্টা করব।’

প্রায় ৫০টি পরিবারের বসবাসের এই আবাসন প্রকল্পে দুই দশক ধরে মৌলিক নাগরিক সুবিধার সংকট থাকলেও এখনো কেন স্থায়ী সমাধান হয়নি, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

▐ এই সম্পর্কিত আরো

টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ

রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার

নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি

কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ

সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন

বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন

সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ

ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা