বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১ কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা
advertisement
সিলেট বিভাগ

সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন

কমার্শিয়াল ব্যাংক অব সিলোনের সিলেট শাখার ম্যানেজার ও বিশিষ্ট ব্যাংকার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী দক্ষিণভাগ শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন মরহুমের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী রাদ আহমদ চৌধুরী।

জানাজায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএম শফি সামী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, মেজর জেনারেল (অব.) সাঈদ আহমদ বীর প্রতীক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, মদনমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান পীর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, এম সিরাজুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, ক্রীড়া সংগঠক গোলাম জাবু চৌধুরী, জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল।

আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হান, সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, পৌর এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ মসনুন চৌধুরী, আয়লাফ আহমদ চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী, আরবাব আহমদ চৌধুরী, প্রবীণ শিক্ষক এ এইচ এম শফি, সিলেট চেম্বারের সাবেক পরিচালক আলিমুল এহসান চৌধুরী, হিলকিল গুলজার, মেট্রোপলিটন চেম্বারের সাবেক পরিচালক সুমেয়াত নূরী চৌধুরী, জনতা ব্যাংকের ডিজিএম নজরুল ইসলাম, আলিম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলিমুস সাদাত চৌধুরী, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়সল, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, রণকেলী মহিউস সুন্নাহ মোহাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস সামাদ, রণকেলী নিলামবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা গুলজার আহমদ খান এবং প্রকৌশলী খাইরুল আক্তার চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

জানাজায় অর্ধশতাধিক ব্যাংকারসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাদ আহমদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিন সকাল ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলীর বাসিন্দা সাদ আহমদ চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, মা, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কমার্শিয়াল ব্যাংক অব সিলোনে যোগ দেওয়ার আগে তিনি সাউথইস্ট ব্যাংকেও কর্মরত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ

রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার

নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি

কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ

সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন

বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন

সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ

ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা