শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই

সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকানের মালামাল ও অবকাঠামোর অংশবিশেষ পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টের ডুরিয়া রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ফলের দোকানমালিক রহিম মিয়ার দোকানের সিসি ক্যামেরা, টেলিভিশন, ঘরের চালের টিন, কাঠ, বাঁশ ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে।’

অন্যদিকে, রিয়াদ ভেরাইটিজ স্টোরের মালিক আতিকুর রহমানও অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন। ক্ষতির পরিমাণ তুলে ধরতে গিয়ে তিনিও কান্নায় ভেঙে পড়েন। আগুনে ক্ষতিগ্রস্ত অপর দোকানটি হলো শাহ দামড়ী ভেরাইটিজ স্টোর।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজল মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে দোকানগুলোর কিছু অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা হতে পারে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক

কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ

বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা