বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিলেটে কদম গাছের মগডাল থেকে দুই দিন পর বিড়ালছানা উদ্ধার সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন দিরাইয়ে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৪০ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন জামালগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে ইয়াবা বিক্রির ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শিপন মিয়া ছাত্রাবট গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ছাত্রাবট গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে শিপন মিয়াকে আটক করা হয়।

পরে তাঁর দেহ ও বসতঘর তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৮ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১০৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ছাড়া ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার শিপন মিয়া ও পলাতক অপর ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিলেটে কদম গাছের মগডাল থেকে দুই দিন পর বিড়ালছানা উদ্ধার

সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন

দিরাইয়ে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৪০

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান

রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

জামালগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার