বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবসে প্রীতি ফুটবল ম্যাচ, পূর্ব-পশ্চিম ধলাইয়ের ড্র পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ - ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিলেটে কদম গাছের মগডাল থেকে দুই দিন পর বিড়ালছানা উদ্ধার সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন দিরাইয়ে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৪০ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
advertisement
সিলেট বিভাগ

সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন

সিলেট ও হবিগঞ্জ জেলার তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। হবিগঞ্জের লাখাই উপজেলার ইউএনও তারেক হাসানকে পদায়ন করা হয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলায়।

অন্যদিকে, ফেঞ্চুগঞ্জের ইউএনও সাবরিনা আক্তারকে হবিগঞ্জের লাখাই উপজেলায় বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন কর্মস্থলে পদায়ন করা কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তাঁরা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা প্রয়োগের ক্ষমতা পাবেন। তাঁদের সার্টিফিকেট অফিসার হিসেবেও নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবসে প্রীতি ফুটবল ম্যাচ, পূর্ব-পশ্চিম ধলাইয়ের ড্র

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার শেল নিক্ষেপছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিলেটে কদম গাছের মগডাল থেকে দুই দিন পর বিড়ালছানা উদ্ধার

সিলেটের তিন ইউএনওর কর্মস্থল পরিবর্তন

দিরাইয়ে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৪০

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান

রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন