শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৯০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছেলাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মুনছুর আলী (৩৭), ছোট ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে তুলা মিয়া (৫৫) এবং ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণুপুর (বড়হাটি) গ্রামের মৃত অশ্বিনি সরকারের ছেলে অজিত সরকার (৬৫)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মুনছুর আলীর কাছ থেকে ৪০ পিস ও তুলা মিয়ার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া অজিত সরকারের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, সিআর-৩১৩ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পিযুষ চন্দ্র শীল (৪৪) ও মুনসুন আলী (৪৮) নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ৪২০/৪২২/৫০৬(২)/১০৯ ধারায় অভিযোগ রয়েছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক

কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ

বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা