রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩% সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২ সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল তদন্তে পুলিশ - জামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩%

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেটের বিশ্বনাথে পাসের হার ৪১.৬৭ শতাংশ। অন্যদিকে, আলিম পরীক্ষায় পাসের হার ৫৩.৪৩ শতাংশ। আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তিন শিক্ষার্থী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার বিশ্বনাথে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৭৮১ জন। এর মধ্যে পাস করেছে ৭৩৫ জন। আলিম পরীক্ষায় অংশ নেয় ৪৬৯ জন, পাস করেছে ২৪৯ জন। কলেজের তুলনায় মাদ্রাসার ফলাফল তুলনামূলক ভালো হয়েছে।

এইচএসসি পরীক্ষায় উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে সিঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন পাস করেছে। পাসের হার ৭১.০৫ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে আল-আজম হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন পাস করেছে। তৃতীয় স্থানে রয়েছে দেওকলস দ্বি-পাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮ জন। পাসের হার ৫৬.৩১ শতাংশ।

এ ছাড়া হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ৯৮ জনের মধ্যে ৪৭ জন, চান্দভরাং হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৫ জনের মধ্যে ৩৮ জন, বিশ্বনাথ সরকারি কলেজ থেকে ৮৯০ জনের মধ্যে ৩৫৯ জন, আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৩ জনের মধ্যে ২৫ জন, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ৪০ জনের মধ্যে ১৩ জন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজ থেকে ২৬১ জনের মধ্যে ৮২ জন, রাগীব-রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৬ জনের মধ্যে ১৪ জন এবং আশুগঞ্জ আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪২ জনের মধ্যে ৭ জন পরীক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে, আলিম পরীক্ষায় উপজেলার আটটি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন পাস করেছে। বহিষ্কার হয়েছে একজন। দ্বিতীয় স্থানে রয়েছে দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ৩৫ জনের মধ্যে ২১ জন পাস করেছে এবং একজন বহিষ্কৃত হয়েছে।

তৃতীয় স্থানে থাকা দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা, বিশ্বনাথ থেকে ৭৫ জনের মধ্যে ৪৪ জন পাস করেছে। কামাল বাজার আলিম মাদ্রাসা থেকে ৫৩ জনের মধ্যে ২৯ জন, সৎপুর কামিল মাদ্রাসা থেকে ১২৩ জনের মধ্যে ৬৭ জন, ছহিফাগঞ্জ আলিম মাদ্রাসা থেকে ২৯ জনের মধ্যে ১৫ জন, এলাহাবাদ আলিম মাদ্রাসা থেকে ২৯ জনের মধ্যে ১৬ জন এবং শাহ চান্দ শাহ কালু ফাজিল মাদ্রাসা থেকে ৭৪ জনের মধ্যে ২৭ জন পরীক্ষার্থী পাস করেছে।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩%

সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২

সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট

বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

তদন্তে পুলিশজামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা

কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক

কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ