রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩% সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২ সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল তদন্তে পুলিশ - জামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক

মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্রপ্রবাসী কমিউনিটি নেতা ও কার্যক্রম নিষিদ্ধ ওলামা লীগ নেতা মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুলের বিএনপিতে যোগদান নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে সংসদ সদস্য এটিকে দলীয় যোগদান নয়, সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেন।

গত ২৮ অক্টোবর মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর সঙ্গে উপজেলা পরিষদের সরকারি কার্যালয়ে শেখ সাইফুল আলমের ফুলের তোড়া নিয়ে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের একাংশের মধ্যে এ নিয়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে শেখ সাইফুল আলমের বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ২৮ অক্টোবর রাতে তিনি সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। উপস্থিত নেতাকর্মীদের কয়েকজনের বক্তব্য ও সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, ওই সময় তিনি বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, সাংগঠনিক সম্পাদক আকুল খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল যুক্তরাষ্ট্রপ্রবাসী কমিউনিটি নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। তিনি কুলাউড়া উপজেলার ৩ নম্বর ভাটেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানা গেছে।

বিএনপিতে যোগদানের বিষয়ে তাঁর পক্ষ থেকে দেওয়া বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ দফা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর কার্যক্রমে অনুপ্রাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়। যোগদানের পর ভাটেরা ইউনিয়ন শ্রমিকদলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

তবে শনিবার (৩১ অক্টোবর) সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভিন্ন বক্তব্য দেন। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফুল আলম তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ফুল নিয়ে কুলাউড়া বিএনপি কার্যালয়ে এসেছিলেন। তাঁদের মধ্যে কেবল সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

ওই পোস্টে সংসদ সদস্য আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী দলে যোগদানের প্রক্রিয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

সংসদ সদস্যের এই বক্তব্যের পর শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুলের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে স্থানীয় সূত্রের যোগদানের দাবি, অন্যদিকে সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাতের বক্তব্য—দুই ধরনের অবস্থানের কারণে ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩%

সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২

সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট

বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

তদন্তে পুলিশজামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা

কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক

কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ