মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও বিএম পরীক্ষার ফলাফলে মোট ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে এইচএসসিতে ১০ জন, আলিমে ৬ জন এবং বিএম শাখায় একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এবার উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় ২ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১২ জন। এইচএসসিতে পাসের হার ৪২ দশমিক ৬৩ শতাংশ, আলিমে ৫২ দশমিক ৫০ শতাংশ এবং বিএম শাখায় পাসের হার ৩১ দশমিক ৬০ শতাংশ।
এইচএসসিতে কুলাউড়া সরকারি কলেজের চারজন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের দুজন, আলী আমজাদ উচ্চবিদ্যালয় ও কলেজের দুজন, এম এ গণী আদর্শ কলেজের একজন এবং মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের একজন জিপিএ-৫ পেয়েছে।
আলিমে ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসার পাঁচজন এবং শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার একজন জিপিএ-৫ অর্জন করেছে। এ ছাড়া বিএম শাখায় কুলাউড়া সরকারি কলেজের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কলেজওয়ারি ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৬৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৫ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৫৪৪ জনের মধ্যে ২৫৩ জন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩১১ জনের মধ্যে ১২১ জন, এম এ গণী আদর্শ কলেজ থেকে ১৪৬ জনের মধ্যে ৫৫ জন, ভাটেরা কলেজ থেকে ১১৬ জনের মধ্যে ৮৪ জন, বরমচাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২০ জনের মধ্যে ৬৯ জন এবং ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৯ জনের মধ্যে ৪৫ জন উত্তীর্ণ হয়েছে।
এ ছাড়া ছকাপন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৮ জনের মধ্যে ১৬ জন, নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৫ জনের মধ্যে ৪০ জন, আলী আমজাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮১ জনের মধ্যে ৪৫ জন, রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জনের মধ্যে তিনজন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ৫৯ জনের মধ্যে ৪১ জন, গজভাগ আহমদ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩২ জনের মধ্যে ১২ জন, মনু মডেল কলেজ থেকে ৩০ জনের মধ্যে ছয়জন এবং পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ থেকে ২৯ জনের মধ্যে সাতজন পাস করেছে।
আলিম পরীক্ষায় মনসুর মোহাম্মাদিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ২৮ জনের মধ্যে নয়জন, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৫৬ জনের মধ্যে ৩৭ জন, ভূকশিমইল আলিম মাদ্রাসা থেকে ৪০ জনের মধ্যে ৩০ জন, হিঙ্গাজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ৬৫ জনের মধ্যে ২২ জন, দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৩ জনের মধ্যে ৩৪ জন, ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসা থেকে ২৭ জনের মধ্যে ১৮ জন এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা থেকে ৪১ জনের মধ্যে ১৮ জন উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, বিএম শাখায় কুলাউড়া সরকারি কলেজ থেকে ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন পাস করেছে।