রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩% সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২ সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল তদন্তে পুলিশ - জামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ এবং সফল উদ্যোক্তা ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামসুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী, সমাজসেবক আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল ইসলাম, সমাজকর্মী নুরুল হক, কেয়া মনি আক্তার, আরিফ বাদশা, তাসলিমা মেহজাবিন, আফিল মিয়া ও মো. মহসিন মিয়া।

অনুষ্ঠানে ৩০ জন যুবকের মধ্যে মোট তিন লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়। এ ছাড়া দুজন যুব উদ্যোক্তাকে যথাক্রমে এক লাখ ও দেড় লাখ টাকার ঋণের চেক দেওয়া হয়।

বৃক্ষরোপণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটিকে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে অবদানের জন্য আরিফ বাদশা এবং হক স্পোর্টস অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার একাডেমিকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া সফল আত্মকর্মী হিসেবে তাসলিমা মেহজাবিনকে সনদ প্রদান করা হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। তাঁরা নিজেদের সফলতার অভিজ্ঞতা তুলে ধরে তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মানবসেবা, সামাজিক কর্মকাণ্ড ও পরিবেশ রক্ষায় যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা, আত্মকর্মী, সুপার সিক্সটি ইয়ুথ সোসাইটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩%

সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২

সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট

বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

তদন্তে পুলিশজামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা

কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক

কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ