রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩% সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২ সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল তদন্তে পুলিশ - জামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে জাতীয় যুব দিবসে আলোচনা সভা অনুষ্টিত

সুনামগঞ্জের তাহিরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কনফারেন্স রুমে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্যের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবী।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমআরএস আলীফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুনর রশীদ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান।

এ সময় স্থানীয় যুবক-যুবতীসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রিপা মনি দেবী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দেশ গঠনে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩%

সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২

সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট

বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

তদন্তে পুলিশজামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা

কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক

কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ