বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ

সিলেটের কানাইঘাটে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা বন্ধ, মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি, অবৈধ পাথর উত্তোলন বন্ধ এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যরা বলেন, কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধ হচ্ছে না। চলতি মাসে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে উপজেলার দুই যুবক গুলিতে নিহত হয়েছেন বলে সভায় উল্লেখ করা হয়। এ ধরনের ঘটনা এড়াতে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তে বিজিবির নজরদারি ও দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড কারও কাম্য নয়। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চোরাচালানের মালামাল আটকের পর নিয়মিত মামলা করারও নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে বিজিবির সব ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত থাকার নির্দেশ দেন।

মাদকের বিস্তার রোধে প্রতিটি ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক সভা আয়োজনের জন্য ইউপি চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান ইউএনও। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা কানাইঘাটে উৎ

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ

বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি