কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর যুবদলের একাংশের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ ডাকবাংলোর সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর পথসভায় মিলিত হয়।
যুবদল নেতা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সজিবের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য রুমের আলী।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন, আব্দুল আহাদ, তারেক আহমদ, মনসুর আলী মেম্বার, আব্দুস সামাদ জামাল, জাকির হোসেন, মুনসুর আলী, আফতার উদ্দিন, রুহেল আহমদ, তজমুল আলী, ইয়াওর আলী, বেলাল, লিয়াকত আলী, দুলাল মিয়া, নিয়াজুল হক, সুমন আহমদ, আলমগীর আহমদ, সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাসেল মিয়া, আখলুছ আলী, রফিক মিয়া, নাজিম মিয়া, মুকিত মিয়া, সাহাব উদ্দিন সফিক, আরশ আলী, আজিম, আব্দুল আলিম, আরিফ আহমদ, সুন্দর আলী, জাহাঙ্গীর মিয়া, রহিম উদ্দিন, জাহান মিয়া, রুবেল মিয়া, মুন্না, জাকারিয়া, নাজিম উদ্দিন, রায়হান আহমদ, বুরহান আহমদ, রমজান, দিলাল, শকিল, মারুফ, আরিফ ও খালেদ মিয়াসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।