বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ছালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, গ্রেপ্তারের দাবি

ছাতকে ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের পুত্র মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে  বিভিন্ন অভিযোগ এনে গ্রামবাসী এক সংবাদ সন্মেলন  করেছেন। 

মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তাকে গ্রেফতারের দাবিতে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার ৭ অক্টোবর বিকেলে ছাতক প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনুজানি গ্রামের মো. আব্দুল আলী।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার আব্দুল হান্নান, গ্রামের ডা. সোহেল মিয়া, জাহেদ করিম রফিক, সুমন মিয়া, কবির মিয়া ও ভিন্ন গ্রামের আহবাব মিয়া, দয়াছ মিয়া প্রমুখ।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, মাহমুদুল হাসান ছালিক একজন প্রতারক ব্যাক্তি। তার বিরুদ্ধে জমি জালিয়াতি করে দখল, দলিল জালিয়াতি, বিবাহের কাবিন নামা জালিয়াতি, ডাকাতি মামলা, দ্রুত বিচার আইনে মামলা সহ বেশ কয়েকটি মামলা থানা ও আদালতে রয়েছে। ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছেন ছালিক। 

আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাৎ সহ বিভিন্নভাবে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  

বিদ্যালয়ের টাকা আত্মসাতের ব্যাপারে একই গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার আব্দুন নুর মাতামাতি করায় গত ১ আগষ্ট  রাস্তায় তার উপর হামলা ছালিক ও তার বাহিনী। 

এ ঘটনায় ও থানায় মামলা হয়েছে। মাহমুদুল হাসান ছালিক ও তার পালিত বাহিনীর অপরাধ- অপকর্মে গ্রাম এলাকার মানুষ এখন অতিষ্ঠ। তাকে আইনের আওতায়  আনার দাবি জানিয়েছেন গ্রামবাসী। 

সম্প্রতি ছালিক বাহিনীর এক প্রতিনিধি ছালিকের সকল অপকর্ম ঢাকতে এক সংবাদ সন্মেলনে বলেছেন,আব্দুন নুর মহিষ চুরি ও সিএনজি চুরির সাথে জড়িত। ওই সংবাদ সন্মেলনে যাদের নাম উল্লখ করা হয়েছে সেই দয়াছ মিয়া ও আবাব মিয়া আজকের সংবাদ সন্মেলনে উপস্থিত হয়ে জানিয়েছেন তাদের মহিষ ও সিএনজি চুরি হয়নি। 

নিজস্বার্থ  হাসিলে এবং সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের সন্মান হানির লক্ষে এসব মিথ্যা ও বানোয়াট তথ্য সংবাদ সন্মেলনে ব্যবহার করা হয়েছে। তারা এসবের প্রতিবাদ জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কানাইঘাটে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ

বিয়ানীবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

বিশ্বনাথে যুবদলের র‍্যালি ও পথসভা

ছাতকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি