শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে রক্তদাতাদের সম্মানে ক্রেস্ট বিতরণ

‘ফোটাতে হাসি, বাঁচাতে প্রাণ—আমরা করব রক্তদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সুলতানপুর ব্লাড টিমের আয়োজনে জয়কলস ইউনিয়নের সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুলতানপুর ব্লাড টিমের উপদেষ্টা রুয়েল আহমেদের সঞ্চালনায় এবং জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

বিশেষ অতিথি ছিলেন জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রক্তদাতা সদস্য মো. ফয়জুল ইসলাম, পাইকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সুলতানপুর ব্লাড টিমের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ, টিমের শুভাকাঙ্ক্ষী আঙ্গুর মিয়া ও ইসলাম উদ্দিন।

এ সময় সুলতানপুর ব্লাড টিমের সদস্য হাবিবুর রহমান, ফেরদৌস আহমদ জান্নাত, কাওছার আহমদ, ইমনসহ সংগঠনের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগীদের রক্তদানকারী সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

পরে সর্বসম্মতিক্রমে সুলতানপুর ব্লাড টিমের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে হাবিবুর রহমানকে সভাপতি, হাবিবুরকে সাধারণ সম্পাদক, ফেরদৌস আহমদ জান্নাতকে সাংগঠনিক সম্পাদক এবং রবিউল ইসলামকে প্রচার সম্পাদক করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার

বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি