বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ছাতক উপজেলা শাখার মজলিসে আমেলার কমিটি পুনর্গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে নতুন মেয়াদের জন্য ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা কবির আহমদ। এ সময় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে যুবসমাজকে গড়ে তোলা এবং সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখাই খেলাফত যুব মজলিসের মূল লক্ষ্য।
সভা শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি ছাতক উপজেলায় কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা আফজাল নোমান, সহসভাপতি মুফতি আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক হুসাইন, বাইতুল মাল সম্পাদক মাওলানা জামিল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মিছবাহ আহমদ, প্রচার সম্পাদক সাকিব আহমেদ এবং সমাজকল্যাণ সম্পাদক সামী রহমান।
কমিটির সদস্যরা হলেন—তোফায়েল আহমেদ, জুবায়ের আহমদ, আবুল কালাম, হাদী আহমেদ ও নাজমুল হুসাইন।