শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সরকারের বিভিন্ন কাজ ও প্রতিশ্রুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, শিশুদের জন্য নতুন বই বিতরণ, নতুন উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কার্যক্রম সরকার চালিয়ে যাচ্ছে। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৪০ লাখ পরিবার সামাজিক সুরক্ষার সুবিধা পাবে।

সেমিনারে গণমাধ্যমকর্মীরা বলেন, হাওরবেষ্টিত ও কৃষিপ্রধান জেলা সুনামগঞ্জে সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম ও যোগাযোগের তথ্য অনেক ক্ষেত্রে হালনাগাদ নেই। কোনো কর্মকর্তা বদলি হয়ে গেলেও ওয়েবসাইটে আগের কর্মকর্তার তথ্য থেকে যাচ্ছে। আবার কোনো কোনো দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তাই নেই।

তারা বলেন, সরকারি কর্মকর্তারা যথাযথভাবে তথ্য সরবরাহ করলে সাংবাদিকদের বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারস্থ হতে হয় না। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি সরকারি সেবার মান ও স্বচ্ছতা বাড়বে।

সুনামগঞ্জের কৃষি ও খাদ্য বিভাগের তথ্য ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরে সাংবাদিকরা বলেন, জেলার বিপুলসংখ্যক মানুষ কৃষির সঙ্গে যুক্ত। তাই কৃষি ও খাদ্য বিভাগের কার্যক্রমে তথ্যের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি দপ্তরগুলোতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না হলে দুর্নীতি নিয়ন্ত্রণ ও সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হবে।

সভাপতির বক্তব্যে হাছিনা আক্তার বলেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাই পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এতে জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রশাসন সহজে জানতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সরকারি সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিস্টেম উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। হাছিনা আক্তার বলেন, সেবাখাতগুলোকে কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনতে সময় প্রয়োজন। সিস্টেম চালু হলে জবাবদিহিতা বাড়বে এবং অনিয়মের সুযোগ কমবে।

অনুষ্ঠানে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক