শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার দমন আইনে দায়ের করা মামলায় সিলেট থেকে ভাই-বোনকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানা পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুই ভাই-বোন দীর্ঘদিন ধরে কম খরচে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচার করে আসছিলেন। ইউরোপে পাঠানোর কথা বলে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সুভি বেগমের স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করেন। তাদের মাধ্যমে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মানবপাচার দমন আইনে দায়ের করা চারটি মামলায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

▐ এই সম্পর্কিত আরো

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার