শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশার কৃতী সন্তান পুলিশ পরিদর্শক আমিনুলের জানাজা সম্পন্ন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দি গ্রামের কৃতী সন্তান এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

স্ট্রোকজনিত কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ৩টার দিকে ধর্মপাশা উপজেলার নিজ গ্রাম বেরিকান্দিতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

▐ এই সম্পর্কিত আরো