শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

মুসল্লিদের দুর্ভোগ লাঘবে ভদ্রা ঈদগাহে নতুন ছাউনি

 বৃষ্টি ও প্রচণ্ড রোদের সময় মুসল্লিদের দুর্ভোগ কমানোর পাশাপাশি জানাজার মরদেহ রাখার সুবিধার্থে রাজশাহীর ভদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে নতুন টিনের ছাউনি নির্মাণ করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের তরুণ নেতা বিপ্লব রহমান নাঈমের উদ্যোগে ছাউনিটি নির্মাণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌলতি, সহসভাপতি মোসলেম উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রশিদ ও মোহাম্মদ নজরুল ইসলাম এবং মসজিদের ইমাম হাফেজ মো. সাইফুল ইসলামসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ কারী মোহাম্মদ আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, ঈদগাহ ময়দানে ঈদের নামাজ ও জানাজার সময় বৃষ্টি কিংবা তীব্র রোদের কারণে মুসল্লিদের নানা সমস্যায় পড়তে হতো। নতুন ছাউনি নির্মাণের ফলে জানাজার মরদেহ রাখা, মুসল্লিদের অপেক্ষা এবং বৈরী আবহাওয়ায় সাময়িক আশ্রয়ের ক্ষেত্রে সুবিধা হবে।

▐ এই সম্পর্কিত আরো