শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নজরুলসংগীত, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, হামদ-নাত ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলসংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচয় বাড়ানো এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

▐ এই সম্পর্কিত আরো