সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ছাত্রদলের আয়োজিত নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা প্রমাণ করে, সংগঠনটি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়; সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমেও তারা আন্তরিকভাবে কাজ করছে।
মঙ্গলবার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ ছাত্রদলের সভাপতি রহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল ও সাইদুর ইসলাম আলমগীর, সহসাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমদ ও আকতার হোসেন লিমন এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান চৌধুরী ইমন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রুহান, কলেজ ছাত্রদল নেতা সাইদ আহমদ ও সামি আহমদ।
এ সময় কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াসমিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান, যুগ্ম সম্পাদক মৃদুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
এদিকে, বিকেলে এমপি এমরান আহমদ চৌধুরী প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বিয়ানীবাজার-সারপার বাজার-গজুকাটা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন। সড়কটির উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর গত আগস্টে স্থাপন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা প্রকৌশলী দিপক কুমার দাশ, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনাম উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদসহ সংশ্লিষ্টরা।