মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান সুনামগঞ্জে মিছিলে নেতৃত্ব - সিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার—যত্রতত্র ময়লা ফেলা বর্জন, পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে এডিস মশার বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জয়কলস ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অভিযান শুরু হয়।

ইউনিয়নের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অতি রঞ্জন সরকার এবং উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী।

এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার, চম্পা রানী রায়, তাসলিমা খানম ও সুরঞ্জিত চক্রবর্তী, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহির উদ্দিন, গ্রাম পুলিশ সাবাজ মিয়া ও শানুর আলীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অভিযানকালে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান

শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত

চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান

সুনামগঞ্জে মিছিলে নেতৃত্বসিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা

জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬