সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাফিজ কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং মুফতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী।
সম্মেলনে জামালগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুফতি তাওহীদুল ইসলামকে সভাপতি, মফিজুর রহমান আলালকে সিনিয়র সহসভাপতি, হাফিজ কামাল উদ্দিনকে সহসভাপতি, মাওলানা তাহির আলীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা কাউছার আহমদকে সহসাধারণ সম্পাদক করা হয়েছে।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।