বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ দিরাইয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮ ছাতকে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
advertisement
সিলেট বিভাগ

ছাতকে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সুনামগঞ্জের ছাতকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ছালেহ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান সামছু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল এবং ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, পৌর যুবদল নেতা ফকরুল আলম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাচ্চা আবেদীন, ছাত্রদল নেতা নিজাম মিয়া ও শাহেদ ইয়াসিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং কৃষক-কৃষাণীরা।

মেলায় বিভিন্ন স্টলে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, আনিসুর রহমান, সুহেব মাহমুদ, আশরাফুল আলম, বিদ্যুৎ তালুকদার, জসিম উদ্দিন দুর্জয়, ফাতেহা বেগম, শুভাশিস শেখর দাস, মিল্লাত হোসেন, জহিরুল ইসলাম, চন্দন কুমার চৌধুরী, পিংকু সরকার, নারায়ণ বিশ্বাস, হাজেরা বেগম, ঝুটন তালুকদার, বরকত উল্লাহ, তোফায়েল আহমদ, ফাতেমা তুজ জহুরা, লয়েছ উদ্দিন, মাশরুফ আহমদ ও সাদেক আহমদ।

পরে প্রধান অতিথি সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এই সম্পর্কিত আরো

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ

দিরাইয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ

সিলেটে হামে শিশুর মৃত্যু, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮

ছাতকে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন