বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌর সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য পংকজ দাস, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার ও জিলাল চৌধুরী, জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দিরাই উপজেলা যুবদলের সদস্যসচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল চৌধুরী, শিক্ষক মিফতাহ সরদার রুমী, লালবাসী দাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ শেষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবেল চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরজুড়ে তা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, মৌসুম অনুযায়ী সারা বছর বৃক্ষরোপণ করতে হবে। বন্ধু-বান্ধবসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে উপহার হিসেবে গাছের চারা বিতরণ করা যেতে পারে। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়, রোপণ করা প্রতিটি গাছ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেদিকেও নজর দিতে হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়ন সৃষ্টিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই সম্পর্কিত আরো

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ