বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭ শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ
advertisement
সিলেট বিভাগ

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের পরও দলটি বাংলাদেশে টিকে আছে এবং থাকবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সিরাতুন্নবী (সা.)’ উপলক্ষে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, একটি দল বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামীকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় তারাই হারিয়ে গেছে। তাঁর দাবি, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গুম, নির্যাতন ও অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ ও তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্যেই দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি ও কল্যাণ নিহিত রয়েছে। নবীর দেখানো পথে বাংলাদেশে ‘কালেমার পতাকা’ ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী আন্দোলন থেকে পিছু হটবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

এ ছাড়া বক্তব্য দেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মুখছিদ আখতার, বায়তুলমাল সেক্রেটারি আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদি, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলী, দশঘর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু ও উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহিদুর রহমান। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন মোজাহিদ আলী।

আলোচনা সভায় জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান

ডিজিটাইজেশনের পথে সিসিক: অনলাইনে দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ভারতে চাকরির প্রলোভনে গোয়াইনঘাট সীমান্তে দুই নারীসহ আটক ৭

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

হুইপ দুলুর সঙ্গে ওপিজিএইচ প্রতিনিধিদের সাক্ষাৎ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের ঘুষকাণ্ড: অভিযোগ অস্বীকার, কারাগারে বাংলাদেশি আওলাদ