শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটের পুরোনো কারাগারের স্থানে নান্দনিক পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের সরকারি সিদ্ধান্তের পর সরেজমিন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পুরোনো কারাগার ও বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিলেটের পুরোনো কারাগারের ভূমি সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কাছে হস্তান্তরের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের একদিন পরেই মাঠ পর্যায়ের পরিস্থিতি যাচাই করতে সিলেটে আসেন স্বরাষ্ট্র সচিব।

দুপুর ১২টায় সচিব প্রথমে নগরের ধোপাদিঘির পাড় সংলগ্ন পুরোনো কারাগার এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি রংমহল টাওয়ারের পাশের কারাগারের ভূমি ও পরে বাদাঘাটে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।

উল্লেখ্য, নগরবাসীর বিনোদন ও চলাচলের সুবিধার্থে একটি উন্মুক্ত সবুজ উদ্যান গড়ার লক্ষ্যে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিও লেটার প্রদান করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দেয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুরোনো কারাগারের জায়গায় পার্ক এবং রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কারাগারের ভূমি হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম তদারকি করতেই স্বরাষ্ট্র সচিবের এই সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩