শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
advertisement
সিলেট বিভাগ

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ১৭৪ কোটি টাকার মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ, আধুনিকায়ন ও দুই লেন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৭৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টসংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ থেকে ছাতক সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও দুই লেন নির্মাণকাজের উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক শিল্পনগরী হিসেবে পরিচিত এবং অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানকার পাথর, সিমেন্টসহ বিভিন্ন শিল্পপণ্য দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। তবে উন্নত সড়ক যোগাযোগের অভাবে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের যাতায়াতে নানা সমস্যার সৃষ্টি হতো।

তিনি বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে ছাতকের সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও দ্রুত ও সহজ হবে। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হবে।

এমপি মিলন আরও বলেন, এর আগে ছাতক পৌরসভার অংশে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে চার লেন সড়ক নির্মাণকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো সড়কের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কার ও আধুনিকায়ন এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। নানা বাধা-বিপত্তি পেরিয়ে এখন ১৭৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রকল্পের কাজের মান নিয়ে সতর্ক করে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, জনগণের অর্থে বাস্তবায়নাধীন এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী (ছাতক) মো. সাহাদাৎ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে আশিকুর রহমান আশিক, ফারুক আহমদ, নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন, শামসুর রহমান শামছু, ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, রুহুল আমিন, কয়েছ আহমেদ, আতাউর রহমান এমরান, দিদার আলম, অ্যাডভোকেট আব্দুল কাহার, অ্যাডভোকেট আব্দুল আহাদ, মতিউর রহমান, ফয়জুর রহমান, আব্দুল আলিম, আব্দুর রুফ মাস্টার, আব্দুর রহিম মেম্বার, জহির উদ্দিন, আবুল হোসেন, সাজ্জাদুর রহমান, ইব্রাহিম আলী রাসেল, শাহিনুর রহমান বাবুল, জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, মুহিবুর রহমান মুহিব, জুয়েল মেম্বার, মাহবুব আহমদ, এমদাদুর রহমান ইমন, মীয়া মোহাম্মদ সাদ, আব্দুল আজিজ ফয়ছল, সাহেদ ইয়াসিন ও লাভলু মিয়া তালুকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রাধানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল কবির মিছবাহ।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সিলেট জেলা জাসাসের ৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিয়ানীবাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আপন চাচার বিরুদ্ধে, মামলা

বিয়ানীবাজারে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩