শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিনের ইন্তেকাল

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন আর নেই।

তিনি শুক্রবার সকালে হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। ওইদিন বাদ আসর গারোদবাজার মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। 

তিনি স্ত্রী, পুত্র ও মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তিনি ইউপি সদস্য হিসেবে দুইবার নির্বাচিত হন। এছাড়াও একজন ব্যবসায়ী হিসেবে  পরিচিত। তিনি জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪নং ওয়ার্ডের সভাপতি ছিলেন।

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলেও আব্দুল মতিন মেম্বার পরিষদের সভায় ছিলেন। আজ নেই। একজন ভালো মানুষ ছিলেন। এলাকাবাসী খুব পছন্দ করতেন। 

প্রসঙ্গত, পিছিয়ে পড়া নিজ ওয়ার্ড ফটিগুলীকে এগিয়ে নিতে তিনি কঠোর শ্রম দিয়েছেন। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ এলাকার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা বদলে দিয়েছে হাড়ারগজ পাহাড়ঘেষা গ্রাম ফটিগুলীকে।

এই সম্পর্কিত আরো