বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে
advertisement
সিলেট বিভাগ

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি

উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস চিকিৎসক নিয়োগ এবং সেটিকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৃথিমপাশা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের মানুষের জন্য পৃথিমপাশা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিদিন বিভিন্ন গ্রামের শত শত রোগী চিকিৎসাসেবা নিতে এখানে আসেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ না থাকায় অনেক রোগী প্রয়োজনীয় সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। প্রাথমিক চিকিৎসার জন্যও তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।

বক্তারা আরও বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রটির চারপাশে ময়লা-আবর্জনা জমে থাকায় পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। দুর্গন্ধের কারণে কেন্দ্রে প্রবেশ করাও অনেক সময় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। ১১টি অনুমোদিত পদের মধ্যে নয়টি পদ শূন্য রয়েছে বলেও মানববন্ধনে জানানো হয়।

মানববন্ধনে বক্তারা পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে দ্রুত এমবিবিএস চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং জনবল সংকট নিরসনের দাবি জানান। পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটিকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীত করার দাবি তোলেন তারা।

বক্তারা বলেন, গত নির্বাচনের সময় কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে এলাকাবাসীর দাবি। তবে নির্বাচনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে তারা অভিযোগ করেন।

পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুরের সভাপতিত্বে এবং আহমেদ মনায়েম মান্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জাসদ নেতা আব্দুল গফ্ফার কায়ছুল, ব্যবসায়ী জাবিদ মিয়া, বিনয় দেব, মোক্তার মিয়া, কামরুল ইসলাম কাশেম, সুয়েজ আহমেদ নয়ন, রমযান আলী, ফারুক আহমেদ ও শাহীন আহমেদসহ স্থানীয়রা।

মানববন্ধন থেকে দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এই সম্পর্কিত আরো

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ

সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে