বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে
advertisement
সিলেট বিভাগ

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি

সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে খাবার রান্না করাকে কেন্দ্র করে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে মতিউর রহমান (২৭) নামে কোম্পানীগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত মতিউর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাগারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে।

পারিবারিক ও আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর সকালে সৌদি আরবের রিয়াদে রুমমেট সদর উপজেলার বহর গ্রামের নজরুলের সঙ্গে খাবার রান্না করা নিয়ে মতিউরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল ছুরিকাঘাত করলে মতিউর গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের কাছে খবর আসে।

মতিউরের মৃত্যুর খবরে দেশে তার পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে মাত্র পাঁচ মাস বয়সী সন্তানকে রেখে তার চলে যাওয়ায় পরিবারে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সন্তানের মুখ দেখার আগেই বাবাকে হারিয়েছে শিশুটি।

নিহতের খালাতো ভাই কামরান উদ্দিন রায়হান বলেন, আকস্মিক এ ঘটনায় মতিউরের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তিনি আরও বলেন, মতিউরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহায়তার আবেদন জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা সৌদি আরবে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মতিউরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এই সম্পর্কিত আরো

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ

সিলেটে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে