রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে পিতার হাতে দুই সন্তান হত্যা, পৃথক স্থান থেকে লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাইয়ে পিতার হাতে দুই শিশু সন্তান হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা কামরুল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহতরা হলো, উপজেলার শ্যামারচর মধুপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে মুহাদ্দিস মিয়া (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) থেকে মুহাদ্দিস ও তুলনা নিখোঁজ ছিল। সন্তান দুজন নিখোঁজ হওয়ার পর তাদের বাবা কামরুল মিয়া স্থানীয়দের জানান, শিশুরা নিখোঁজ হয়েছে এবং তিনি তাদের খুঁজে পাচ্ছেন না। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

তবে কামরুল মিয়ার কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার (১১ আগস্ট) গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে চাপ দিলে তিনি জানান, বুধবার সকালে সন্তান দুজনের বিষয়ে জানাবেন।

বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কামরুল মিয়া তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিরাই-সিলেট সড়কের মদনপুর এলাকা ও জাউয়া এলাকা থেকে পৃথকভাবে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

দুই শিশুর লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের বাবা কামরুল মিয়াকে আটক করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত