রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। দ্রুত সড়কটি সংস্কার না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পুরানবাজারে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপশাখা কার্যালয়ে যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি ও টুকেরবাজার রুটের মিনিবাস ও কোস্টার মালিক-শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

সভায় নেতারা বলেন, আগামী ২০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্বনাথ-জগন্নাথপুর-টুকেরবাজার পর্যন্ত সড়ক সংস্কার না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭-এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ শ্রমিক উপশাখার সভাপতি মো. এহসান আহমদ তৈমুছের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মো. ছুনু মিয়া, সহসভাপতি আব্দুস শহিদ, সম্পাদক মো. ইরণ মিয়া, সহসম্পাদক জুবেল মিয়া, মালিক গ্রুপের সদস্য রাইসুল ইসলাম রাসেদ, বিশ্বনাথ শ্রমিক উপশাখার সাধারণ সম্পাদক সাকিল আহমদ সিতাব ও যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।

সভায় বাস-মিনিবাস ও কোস্টার মালিক-শ্রমিক এবং সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবহন মালিক-শ্রমিক নেতারা বলেন, সড়কটির দ্রুত সংস্কার না হলে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি