বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা
advertisement
সিলেট বিভাগ

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকায় মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে চলাচলের সময় পাঁচ বোতল ভারতীয় ‘এসি ব্ল্যাক’ মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল নবীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে তাতে থাকা দুই ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচ বোতল ভারতীয় ‘এসি ব্ল্যাক’ মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে আমীর হোসেন এবং জকিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল কাদির বস্কারের ছেলে মোশারফ হোসেন লিটন (৪০)। মোশারফ হোসেন লিটনের বাড়ি জকিগঞ্জে হলেও তিনি সুনামগঞ্জে একটি পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, তিনি নিজেকে ‘দৈনিক বাংলাদেশ সমাচার’ পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, মোশারফ হোসেন লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজনকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই সম্পর্কিত আরো

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা