মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ - জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫% এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০% শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ ফেঞ্চুগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয়
advertisement
সিলেট বিভাগ

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহানকে দলীয় সব কার্যক্রম থেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যে প্রভাব বিস্তার, ত্রাণের কোরবানির গরু বিতরণে অনিয়ম এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত ৯টায় জৈন্তাপুরের চিকনাগুল বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজ উদ্দিন এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

সভায় দলীয় কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ সময় ৫ আগস্ট-পরবর্তী সময়ে মো. শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীরা।

সভায় উত্থাপিত অভিযোগের মধ্যে রয়েছে চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণে চাঁদাবাজি, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয়ের টেন্ডার বাণিজ্যকে কেন্দ্র করে চাঁদাবাজি এবং ঈদুল আজহায় একটি ইসলামিক সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য দেওয়া কোরবানির গরু উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারার অভিযোগ।

এ ছাড়া আসন্ন ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রভাব খাটানোর অভিযোগও তোলা হয়। সভায় অভিযোগ করা হয়, ইউনিয়ন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য প্রেরিত তালিকা নিয়ে মো. শাহজাহান নিজে উপস্থিত হয়ে নিজের পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ‘নিয়োগ বাণিজ্য’ করেছেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, এসব অভিযোগের কারণে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যক্রম গতিশীল করার স্বার্থে মো. শাহজাহানকে দলীয় সব কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণার প্রস্তাব দেন সভায় উপস্থিত নেতাকর্মীরা।

পরে উপস্থিত সদস্যদের জোরালো সমর্থনে তাকে দলীয় সব কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো কার্যক্রমে তাকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানানো হয়।

সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মসদ্দর আলী মেম্বার, উপজেলা বিএনপি নেতা শামসুজ্জামান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক শেখ রাদেক আহমেদ, বিএনপি নেতা মঈনুল ইসলাম, নজরুল ও মো. আব্দুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতাকর্মী।

তাদের দাবি, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যক্তির কর্মকাণ্ডের কারণে যাতে পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নেতাকর্মীরা।

তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান। তিনি বলেন, ‘আমার বিষয়ে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত নই। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মিলে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্রান্ত তৈরি করছেন।’

তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরো

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগজৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০

ফেঞ্চুগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩

ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর

হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয়