রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

ফেঞ্চুগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩

সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেঞ্চুগঞ্জের নিজ ছত্রিশ গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. সেলিম (৩৫), ছত্রিশ গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে সাজেদ আহমদ (২৩) এবং বাদে দেউলী গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আব্দুল জব্বার (৬০)।

পুলিশ জানায়, মো. সেলিমকে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। সাজেদ আহমদ একটি জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি। আর আব্দুল জব্বার নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ জানায়, সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের দিকনির্দেশনায় এবং ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি