সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয় সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী
advertisement
সিলেট বিভাগ

রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

মৌলভীবাজারের রাজনগরে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৪০ লিটার মদ তৈরির উপকরণসহ বীনা ভূমিজ (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগানের ৫ নম্বর লাইন (ভূইয়া টিলা) এলাকার দীনেশ ভূমিজের স্ত্রী বীনা ভূমিজ দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মদের ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ সেপ্টেম্বর) রাতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিকের নেতৃত্বে এসআই অরূপ সরকার, এএসআই জাহাঙ্গীর আলম ও এএসআই নৃপেশ চন্দ্র দেবের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বীনা ভূমিজের বসতঘর থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৪০ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এসময় মাদক কারবারে জড়িত থাকার অপরাধে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-০৮) দায়ের করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আমি এই থানায় সদ্য যোগদান করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। কোনোভাবেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না। আটক নারীকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এই সম্পর্কিত আরো

বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান

এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ

গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী