সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী দিরাইয়ে এসএসসিতে পাসের হার ৪৯.৬২ শতাংশ গোলাপগঞ্জে ৬ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় চা পাতা জব্দ বিগ ব্রাদার নয়, ভারতকে বন্ধু হিসেবে চায় বাংলাদেশ সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৬
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের ফলাফলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ এবং দাখিলে ৬১ দশমিক ৯৮ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ৫৯টি স্কুল ও মাদ্রাসা থেকে মোট ৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৬৮৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৫০৮ জন।

এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ

উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার ৩ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২ হাজার ১৫৯ জন এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ১৮৬ জন। পাসের হার ৬৫ শতাংশ।

এবার উপজেলার ২২টি বিদ্যালয় থেকে মোট ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৯টি জিপিএ-৫ পেয়েছে এলবি গ্রিনফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়।

দাখিলে পাসের হার ৬১.৯৮ শতাংশ

অন্যদিকে, উপজেলার ২৩টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৮৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫২৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৩২২ জন। দাখিলে পাসের হার ৬১ দশমিক ৯৮ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, স্কুল ও মাদ্রাসা মিলিয়ে মোট জিপিএ-৫-এর সংখ্যা ৬২ জন বলা হয়েছে। স্কুল পর্যায়ে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন—এ কারণে মোট সংখ্যার সঙ্গে দুইজনের পার্থক্য রয়েছে।

এই সম্পর্কিত আরো

নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান

এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ

গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী

দিরাইয়ে এসএসসিতে পাসের হার ৪৯.৬২ শতাংশ

গোলাপগঞ্জে ৬ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় চা পাতা জব্দ

বিগ ব্রাদার নয়, ভারতকে বন্ধু হিসেবে চায় বাংলাদেশ

সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৬