সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী দিরাইয়ে এসএসসিতে পাসের হার ৪৯.৬২ শতাংশ গোলাপগঞ্জে ৬ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় চা পাতা জব্দ বিগ ব্রাদার নয়, ভারতকে বন্ধু হিসেবে চায় বাংলাদেশ সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৬ সিলেট বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাঁচ বছরে সর্বনিম্ন পাসের হার
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে ৬ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় চা পাতা জব্দ

সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫০ বস্তা ভারতীয় চা পাতা জব্দ করেছে পুলিশ। জব্দ করা চা পাতার আনুমানিক মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা। এ সময় চা পাতা পরিবহনে ব্যবহৃত একটি স্টিলের নৌকাও জব্দ করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চার ব্যক্তি নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আলী, এএসআই ছায়েদুর রহমানসহ পুলিশের একটি দল গোলাপগঞ্জ বাজারসংলগ্ন সুরমা নদীর পুরাতন থানার ঘাটে অবস্থান নেয়।

পরে সেখানে একটি স্টিলের নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ বস্তা ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা চা পাতার মোট ওজন ২ হাজার ৫০০ কেজি। পুলিশের হিসাবে, জব্দ করা চা পাতার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫০ বস্তা ভারতীয় চা পাতা ও একটি স্টিলের নৌকা জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান

এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ

গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী

দিরাইয়ে এসএসসিতে পাসের হার ৪৯.৬২ শতাংশ

গোলাপগঞ্জে ৬ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় চা পাতা জব্দ

বিগ ব্রাদার নয়, ভারতকে বন্ধু হিসেবে চায় বাংলাদেশ

সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৬

সিলেট বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাঁচ বছরে সর্বনিম্ন পাসের হার